Type Here to Get Search Results !

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা (Diploma in Elementary Education (D.El.Ed))

D.El.Ed Course Details & Admission Guide - WBBPE

Diploma in Elementary Education (D.El.Ed)

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার জন্য D.El.Ed কোর্সের যোগ্যতা, আবেদন পদ্ধতি & ভর্তি সংক্রান্ত নির্দেশিকা

📌 সংক্ষেপে: প্রাথমিকে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে চাইলে D.El.Ed (Diploma in Elementary Education) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রফেশনাল কোর্স। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অনুমোদিত বিভিন্ন ডি.এল.এড কলেজে প্রতি বছর এই কোর্সে ভর্তি প্রক্রিয়া পরিচালিত হয়।

📌 কোর্সের সংক্ষিপ্ত বিবরণ

🎓 কোর্সের তথ্য:

  • কোর্সের নাম: Diploma in Elementary Education (D.El.Ed.)
  • সময়কাল: ২ বছর (২ টি শিক্ষাবর্ষ)
  • অনুমোদনকারী বোর্ড: West Bengal Board of Primary Education (WBBPE)
  • অফিশিয়াল ওয়েবসাইট: https://www.wbbprimaryeducation.org

💡 কেন এই কোর্সটি পড়বেন?

🏫 শিক্ষকতা পেশায় প্রয়োজনীয়তা:

  • বর্তমানে রাজ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (শ্রেণী PP-V) শিক্ষকতা করার জন্য D.El.Ed কোর্সটি করা আবশ্যিক। এছাড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়েও (শ্রেণী VI-VIII) শিক্ষকতার ক্ষেত্রে D.El.Ed / B.Ed / B.El.Ed ডিগ্রি থাকা প্রয়োজন।
  • পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য টেট (PTET) পরীক্ষা নিয়ে থাকে। টেট পাস করার পাশাপাশি D.El.Ed কোর্স সম্পূর্ণ থাকলে তবেই প্রাথমিকে শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করা সম্ভব হয়।

🎓 শিক্ষাগত যোগ্যতা & বয়সসীমা

📚 নূন্যতম যোগ্যতা:

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্তত ৫০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক (10+2) বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • নম্বরে ছাড়: SC, ST এবং OBC প্রার্থীরা নূন্যতম ৪৫% নম্বর নিয়ে উত্তীর্ণ হলেও আবেদনের যোগ্য হবেন।

⏳ বয়সসীমা:

  • সাধারণ প্রার্থী (General): সর্বোচ্চ ৩৫ বছর।
  • OBC প্রার্থী: ৩৮ বছর পর্যন্ত।
  • SC / ST প্রার্থী: ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

⚠️ কলেজের বৈধতা যাচাই নিয়ম

📌 ভর্তির পূর্বে সচেতনতা:

ডি.এল.এড কলেজে ভর্তির আগে প্রার্থীকে অবশ্যই কলেজের বৈধতা ভালো করে দেখে নিতে হবে। ইনস্টিটিউটটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) কর্তৃক স্বীকৃত এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) দ্বারা অনুমোদিত কিনা তা পর্ষদের ওয়েবসাইট থেকে মিলিয়ে নেওয়া উচিত। উক্ত দুই সংস্থার অনুমোদন না থাকলে সেই সার্টিফিকেট চাকরির বাজারে বৈধতা পাবে না।

📝 আবেদন পদ্ধতি & ডকুমেন্টস

🌐 আবেদন পদ্ধতি:

পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞাপিত সময়সীমার মধ্যে সরাসরি অনলাইনে ফর্ম ফিলাপ করতে হয়। ফর্ম পূরণের পাশাপাশি নির্ধারিত সাইজে সকল নথির স্ক্যান কপি আপলোড করতে হবে।

আপলোডযোগ্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
  1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  2. উচ্চ মাধ্যমিকের মার্কশীট।
  3. সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
  4. আবেদনকারীর ডিজিটাল স্বাক্ষর।
  5. কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC প্রার্থীর ক্ষেত্রে)।
  6. প্রতিবন্ধী (PH) প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত সার্টিফিকেট।

📊 মেধা তালিকা & আবেদন ফি

🏆 প্রার্থী নির্বাচন প্রক্রিয়া:

  • উচ্চ মাধ্যমিকে (10+2) প্রাপ্ত নম্বরের শতকরা হারের ভিত্তিতে পর্ষদ কর্তৃক প্রথম মেধা তালিকা তৈরি করা হয়।
  • আবেদনের সময় নির্বাচিত কলেজে প্রার্থীর ডকুমেন্টস স্ক্রুটিনি, ভেরিফিকেশন ও অথেন্টিকেশন সম্পন্ন হয়। এরপর কলেজ পর্ষদকে রিপোর্ট পাঠালে চূড়ান্ত ভর্তির প্রক্রিয়া শুরু হয়।
প্রার্থীর ক্যাটাগরি অনলাইন আবেদন ফি (Application Fee)
সাধারণ প্রার্থী (General) ₹১,০০০/–
OBC প্রার্থী ₹৭৫০/–
SC / ST / PH (বিশেষভাবে সক্ষম) ₹৫০০/–

📌 আমাদের সাথে যুক্ত থাকুন

নিয়মিত প্রাইমারি টেট, ডি.এল.এড আপডেট ও স্টাডি মেটেরিয়ালের জন্য আমাদের ব্লগ ভিজিট করুন।

👉 Thank You & Visit English Sahayak Again