Type Here to Get Search Results !

উচ্চ প্রাথমিক টেট ও উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ

WB SSC Guide

উচ্চ প্রাথমিক টেট ও শিক্ষক নিয়োগ গাইড

পরীক্ষার প্রস্তুতি, নির্বাচন প্রক্রিয়া, নম্বর বিভাজন ও বিষয়ভিত্তিক সম্পূর্ণ সিলেবাস

📋 পরীক্ষার বিবরণ: পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন (WBCSSC) দ্বারা উচ্চ প্রাথমিক টেট (Upper Primary TET) পরিচালিত হয়।

1. শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতা
নূন্যতম 50% নম্বর সহ Graduation (স্নাতক) পাস এবং সেই সঙ্গে B.Ed. সম্পন্ন হতে হবে।
অথবা, নূন্যতম Graduation (স্নাতক) পাস এবং D.El.Ed. থাকতে হবে (এই ক্ষেত্রে স্নাতকে নম্বরের কোনো নূন্যতম বাধ্যবাধকতা নেই)।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত নম্বরের ছাড় পাবেন।
বয়সসীমা
সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা 20 - 40 বছর।
OBC প্রার্থী: 43 বছর পর্যন্ত শিথিলযোগ্য।
SC / ST প্রার্থী: 45 বছর পর্যন্ত শিথিলযোগ্য।

2. নির্বাচন প্রক্রিয়া ও একাডেমিক স্কোর

পর্যায় / বিষয় নম্বর
টেট (TET) ওয়েটেজ 40
একাডেমিক স্কোর 10
লিখিত পরীক্ষা (OMR ভিত্তিক) 25
সাক্ষাৎকার (Interview) 15
পাঠ প্রদর্শনী (Demo) 5
In-service শিক্ষাদান অভিজ্ঞতা 5
মোট নম্বর 100
একাডেমিক স্কোর (স্নাতকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে)
60% বা তার বেশি 10 নম্বর
50% থেকে 60%-এর নিচে 8 নম্বর
50%-এর নিচে 6 নম্বর
💡 মনে রাখা জরুরি:
• টেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে 40 নম্বরের মধ্যে রূপান্তরিত (Weightage) করা হবে।
• In-service অভিজ্ঞতা: সরকারি বা সরকার পোষিত উচ্চ প্রাথমিকে কর্মরত শিক্ষকদের প্রতি সম্পূর্ণ 1 বছরের অভিজ্ঞতার জন্য 1 নম্বর (সর্বোচ্চ 5 নম্বর) দেওয়া হবে।

3. TET পরীক্ষার প্যাটার্ন ও নম্বর বিভাজন

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর
শিশু বিকাশ ও শিক্ষা মনোবিজ্ঞান 30 30
প্রথম ভাষা (Language I) 30 30
দ্বিতীয় ভাষা (Language II) 30 30
গণিত ও বিজ্ঞান অথবা সমাজবিদ্যা 60 60
মোট 150 150
পরীক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশাবলী
সময়সীমা: 150 মিনিট (2 ঘণ্টা 30 মিনিট)।
গণিত ও বিজ্ঞান: শুধুমাত্র বিজ্ঞান বিভাগের স্নাতকদের জন্য প্রযোজ্য।
সমাজবিদ্যা: শুধুমাত্র কলা ও অন্যান্য বিভাগের স্নাতকদের জন্য প্রযোজ্য।
নেগেটিভ মার্কিং: প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। কোনো নেগেটিভ মার্কিং নেই।
পাস মার্কস: General প্রার্থীদের জন্য 60% (90 নম্বর) এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য 55% (83 নম্বর)।
💳 স্কোর কার্ডের বৈধতা: টেট উত্তীর্ণ প্রার্থীদের স্কোর কার্ডের মেয়াদ বর্তমানে আজীবন (Lifetime)। একবার উত্তীর্ণ হলে পরবর্তী যেকোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে।

4. বিষয়ভিত্তিক সম্পূর্ণ সিলেবাস

১. শিশুবিকাশ ও শিক্ষাবিজ্ঞান (30 Marks)
শিশুর বিকাশ (15 Questions)
বিকাশের ধারণা এবং শিখনের সঙ্গে এর সম্পর্ক।
শিশুর বিকাশের মূলনীতি, বংশগতি ও পরিবেশের প্রভাব।
সামাজিকীকরণ প্রক্রিয়া: সামাজিক জগৎ ও শিশু (শিক্ষক, পিতামাতা, সহপাঠী)।
পিঁয়াজে, কোহলবার্গ এবং ভাইগটস্কি: গঠনতত্ত্ব এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি।
শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা।
বুদ্ধির গঠন সম্পর্কিত তত্ত্ব ও বহুমানসিক বুদ্ধি।
ভাষা ও চিন্তা, এবং সমাজে লিঙ্গের ভূমিকা ও বৈষম্য।
শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য (ভাষা, জাতি, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে)।
ধারাবাহিক ও সার্বিক মূল্যায়ন (CCE) এবং শিখনের মূল্যায়ন।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশু (5 Questions)
বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা ব্যবস্থা।
প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের শিক্ষণ পদ্ধতি।
প্রতিভাবান, সৃজনশীল ও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা।
শিখন ও পেডাগগি (10 Questions)
শিশুরা কীভাবে চিন্তা করে ও শেখে; ব্যর্থতার কারণসমূহ।
শিক্ষাদান ও শিখনের মৌলিক পদ্ধতি; সামাজিক প্রক্রিয়া হিসেবে শিখন।
সমস্যা সমাধানকারী ও বৈজ্ঞানিক অনুসন্ধানকারী হিসেবে শিশু।
অবধারণ, আবেগ, প্রেষণা (Motivation) এবং শিখনের প্রভাবক উপাদান।
২. প্রথম ভাষা - বাংলা (30 Marks)
ভাষাগত বোধ পরীক্ষণ (15 Questions)
অজানা দুটি অনুচ্ছেদ (একটি গদ্য ও একটি কবিতা) থেকে ব্যাকরণ, শব্দার্থ ও বোধ পরীক্ষণমূলক প্রশ্ন।
ভাষা শিক্ষার পেডাগগি (15 Questions)
ভাষা শিখন ও অর্জন (Learning & Acquisition)।
ভাষা শিক্ষার মূল নীতিসমূহ; শোনা ও বলার ভূমিকা।
বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার চ্যালেঞ্জ ও ত্রুটি সংশোধন।
ভাষার চারটি দক্ষতা (LSRW) এবং শিক্ষা সহায়ক উপকরণ (TLM)।
সংশোধনী শিক্ষণ (Remedial Teaching)।
৩. দ্বিতীয় ভাষা - English (30 Marks)
Comprehension (15 Questions)
Two unseen prose passages with comprehension, grammar, and vocabulary questions.
Pedagogy of Language Development (15 Questions)
Learning and acquisition & Principles of language teaching.
Role of listening and speaking; function of language as a tool.
Language skills, approaches, and methods of teaching English.
Teaching Learning Materials (TLM) and Remedial Teaching modules.
৪. গণিত ও বিজ্ঞান (Science Stream - 60 Marks)
গণিত বিষয়বস্তু (20 Questions): বাস্তব সংখ্যাতত্ত্ব, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি এবং ডেটা হ্যান্ডলিং।
গণিত পেডাগগি (10 Questions): গণিত শিক্ষার লক্ষ্য, প্রাসঙ্গিক পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি ও মূল্যায়ন।
বিজ্ঞান বিষয়বস্তু (20 Questions): পদার্থ, শক্তি, তড়িৎ, চুম্বকত্ব, খাদ্য, বাসস্থান, সজীব জগত ও প্রাকৃতিক সম্পদ।
বিজ্ঞান পেডাগগি (10 Questions): বিজ্ঞানের প্রকৃতি ও কাঠামো, বিজ্ঞান শিক্ষার পদ্ধতি ও সংশোধনী শিখন।
৫. সমাজবিদ্যা (Arts Stream - 60 Marks)
ইতিহাস: প্রাচীন সভ্যতা, প্রথম রাজ্য, দিল্লি সুলতানি, মুঘল যুগ, ব্রিটিশ শাসন, 1857 বিদ্রোহ ও স্বাধীনতা আন্দোলন।
ভূগোল: সৌরজগৎ, গ্লোব ও মানচিত্র, বায়ুমণ্ডল, বারিমণ্ডল, প্রাকৃতিক পরিবেশ ও ভারতের ভূগোল।
সমাজ ও রাষ্ট্রবিজ্ঞান: ভারতীয় সংবিধান, সংসদীয় ব্যবস্থা, সরকার ব্যবস্থা ও বিচার বিভাগ।
সমাজবিদ্যা পেডাগগি (20 Questions): শিক্ষণ পদ্ধতি, সমালোচনামূলক চিন্তন, প্রকল্প কর্ম ও মূল্যায়ন কৌশল।

📌 স্টাডি মেটেরিয়াল ও আপডেট

নিয়মিত সিলেবাস গাইডলাইন, মক টেস্ট ও পরীক্ষার প্রস্তুতির জন্য ভিজিট করুন।

👉 Visit English Sahayak