Type Here to Get Search Results !

WBJEE ANM & GNM Question Paper 2026 with Answers

🗓️ Exam Year: 2026 ⏱️ Time: 1 hour 30 mins 🎯 Total Marks: 115
🧬 LIFE SCIENCE (জীবন বিজ্ঞান) - Category I (Q. 1 to 30)
১. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত—
(A) সেরিব্রাল কর্টেক্স-এ
(B) থ্যালামাস-এ
(C) হাইপোথ্যালামাস-এ
(D) লিম্বিক তন্ত্রে
২. একটি অটোজমীয় প্রচ্ছন্নরূপে বাহিত বংশগতি ধারায়, যদি পিতা-মাতা উভয়েই লক্ষণবিহীন বাহক (Aa) হন, তবে তাঁদের সন্তানদের মধ্যে রোগলক্ষণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা কত?
(A) 0%
(B) 25%
(C) 50%
(D) 75%
৩. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একপ্রকার সংক্রামক রোগ?
(A) ডায়াবেটিস
(B) যক্ষ্মা
(C) কর্কট রোগ
(D) উচ্চরক্তচাপ
৪. বাদুড়ের দ্বারা পরাগসংযোগের ঘটনাকে বলে—
(A) এনটোমোফিলি
(B) অরনিথোফিলি
(C) চিরোপটেরোফিলি
(D) ম্যালাকোফিলি
৫. রাসায়নিকভাবে ইনসুলিন হল—
(A) স্টেরয়েড
(B) প্রোটিন
(C) লিপিড
(D) শর্করা
৬. শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড ও গৃহীত অক্সিজেনের আয়তনের অনুপাতকে বলে—
(A) শ্বসন অনুপাত (RQ)
(B) কমপেনসেশন বিন্দু
(C) উয়ারবার্গ এফেক্ট
(D) সম্পৃক্ত বিন্দু
৭. নীচের কোনটি কৃত্রিম অক্সিন?
(A) NAA
(B) BAP
(C) কাইনেটিন
(D) IAA
৮. এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ঘটে, যখন—
(A) মাতা Rh+ve হয় ও ভ্রুণ Rh-ve হয়
(B) মাতা Rh-ve হয় ও ভ্রুণ Rh+ve হয়
(C) উভয়েই Rh-ve হয়
(D) উভয়েই Rh+ve হয়
৯. মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি?
(A) ত্বক
(B) বৃহদন্ত্র
(C) ক্ষুদ্রান্ত্র
(D) যকৃৎ
১০. ওজোনস্তর ক্ষয়ীভবনের প্রধান গ্যাস কোনটি?
(A) \(CO_2\)
(B) \(SO_2\)
(C) CFC সমূহ
(D) \(O_3\)
১১. মানবদেহে লোহিত রক্তকণিকার গড় আয়ু হল—
(A) 78 দিন
(B) 120 দিন
(C) 30 দিন
(D) 360 দিন
১২. জন্মের আগে একটি বা উভয় শুক্রাশয়ের শুক্রথলিতে অধোগমন না হবার ফলে সৃষ্ট অবস্থাকে কী বলে?
(A) Orchitis
(B) Cryptorchidism
(C) Varicocele
(D) Epididymitis
১৩. \(C_3\) উদ্ভিদে সালোকসংশ্লেষীয় কার্বোক্সিলেশনের ফলে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি হল—
(A) 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড
(B) 3-ফসফোগ্লিসার‍্যালডিহাইড
(C) ফসফোএনোলপাইরুভিক অ্যাসিড
(D) অক্সালোঅ্যাসেটিক অ্যাসিড
১৪. বায়োগ্যাসের প্রধান উপাদান হল—
(A) মিথেন
(B) অ্যামোনিয়া
(C) হাইড্রোজেন
(D) হাইড্রোজেন সালফাইড
১৫. নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি স্ত্রী Aedes মশক বাহিত নয়?
(A) ডেঙ্গু
(B) জাপানি এনসেফালাইটিস (কিউলেক্স মশা)
(C) চিকুনগুনিয়া
(D) গোদ (ফাইলেবিয়াসিস - কিউলেক্স)
১৬. সন্ধান প্রক্রিয়ায় পাইরুভেট থেকে উদ্ভুত অন্তিম উপজাত বস্তুগুলি কী কী?
(A) ইথানল ও কার্বনডাইঅক্সাইড
(B) মিথানল ও নাইট্রোজেন
(C) মিথানল ও হাইড্রোজেন
(D) গ্লুকোজ ও হিলিয়াম
১৭. কেমিঅসমোটিক তত্ত্বটি জড়িত—
(A) ATP সংশ্লেষের সাথে
(B) পাইরুভেট সংশ্লেষের সাথে
(C) রাইবিউলোজ 1,5-বিসফসফেটের সংশ্লেষের সাথে
(D) ফসফোগ্লিসারিক অ্যাসিড সংশ্লেষের সাথে
১৮. শীতলতা প্রয়োগের মাধ্যমে পুষ্পোদ্গম ত্বরান্বিত করাকে বলে—
(A) আলোকপর্যাবৃত্তি (ফোটোপিরিওডিজম)
(B) ভার্নালাইজেশন
(C) সারকাডিয়ান ছন্দ
(D) এগুলির কোনোটিই নয়
১৯. শিশুদের "Blue Baby Syndrome" হওয়ার কারণ হল পানীয় জলে অতিরিক্ত ______-এর উপস্থিতি।
(A) ফ্লোরাইড
(B) আর্সেনিক
(C) নাইট্রেট
(D) সিসা
২০. পাখিদের syrinx-এর কাজ কী?
(A) পাচন
(B) শ্বসন
(C) শব্দ উৎপাদন
(D) উড়ান
২১. জীবাশ্ম মূলতঃ পাওয়া যায়—
(A) পাললিক শিলায়।
(B) আগ্নেয় শিলায়।
(C) রূপান্তরিত শিলায়।
(D) যে কোনো ধরনের শিলায়।
২২. নিম্নোক্ত যে হরমোনটি হৃৎস্পন্দনকে উদ্দীপিত করে সেটি হল—
(A) থাইরক্সিন
(B) গ্যাস্ট্রিন
(C) গ্লুকাগন
(D) ইনসুলিন
২৩. ক্রোমাটিনের উপাদানগুলি হল—
(A) DNA, RNA এবং প্রোটিন
(B) DNA এবং প্রোটিন
(C) DNA
(D) DNA এবং RNA
২৪. নিম্নলিখিত কোন মাইক্রোনিউট্রিয়েন্ট যুগ্মটি নাইট্রোজেন স্থিতিকরণে প্রয়োজন?
(A) Mo ও Co (Mo ও Fe)
(B) Fe ও Mg
(C) Mg ও Mn
(D) Fe ও Mn
২৫. নিম্নোক্ত কোনটি কাশি নিয়ন্ত্রণ করে?
(A) মেডুলা অবব্লংগাটা
(B) সেরিব্রাম
(C) পনস
(D) সেরিবেলাম
২৬. দ্বিতীয় হৃদধ্বনি ('ডাব') উৎপন্ন হয়—
(A) AV কপাটিকা বন্ধ হবার জন্য
(B) অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বন্ধ হবার জন্য
(C) AV কপাটিকা খোলার জন্য
(D) অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা খোলার জন্য
২৭. মানব হৃৎপিণ্ডের স্বাভাবিক (প্রাকৃতিক) পেসমেকারটি হল—
(A) সাইনো-অ্যাট্রিয়াল (SA) নোড
(B) অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার (AV) নোড
(C) হিজের বান্ডিল
(D) পারকিনজি তন্তু
২৮. নিম্নলিখিত যে ধরনের উদ্ভিদে দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে—
(A) \(C_3\) উদ্ভিদ
(B) \(C_4\) উদ্ভিদ
(C) CAM উদ্ভিদ
(D) এগুলির কোনোটিই নয়
২৯. যদি একজন মহিলার থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিক বৃদ্ধি পায়, তবে তার দেহে কোন খনিজের অভাব দেখা যায়?
(A) লোহা
(B) দস্তা
(C) আয়োডিন
(D) ক্যালশিয়াম
৩০. যখন বৃক্ক গ্লুকোজ পুনঃশোষণে অক্ষম হয়, তখন গ্লুকোজ মূত্রের মাধ্যমে নির্গত হয়। এই অবস্থাকে বলে—
(A) অ্যাসাইটিস
(B) লুপাস নেফ্রাইটিস
(C) সিস্টিনোসিস
(D) গ্লাইকোসুরিয়া
🧬 LIFE SCIENCE (জীবন বিজ্ঞান) - Category II (Q. 31 to 40)
৩১. গ্রানুলোসাইটের উদাহরণ হল—
(A) লিম্ফোসাইট
(B) মোনোসাইট
(C) নিউট্রোফিল
(D) ইয়োসিনোফিল
৩২. এরিথ্রোপোয়েসিস নিয়ন্ত্রক শর্তগুলি হল—
(A) ইন্টারলিউকিন্স
(B) হেপারিন
(C) এরিথ্রোপয়েটিন
(D) হাইপক্সিয়া
৩৩. নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি/কোনগুলি পশ্চিমবঙ্গে অবস্থিত?
(A) নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান
(B) সিঙ্গালিলা জাতীয় উদ্যান
(C) সিমলিপাল জাতীয় উদ্যান
(D) মানস জাতীয় উদ্যান
৩৪. নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনগুলি ছত্রাকের ক্ষেত্রে সঠিক?
(A) মাইসেলিয়ামযুক্ত দেহ সেপটেট বা নন-সেপটেট হাইফি দ্বারা গঠিত।
(B) কোশপ্রাচীরটি সেলুলোজ নির্মিত।
(C) সঞ্চিত খাদ্যবস্তু হল স্টার্চ।
(D) ক্লোরোফিল না থাকার কারণে প্রোটোপ্লাজম বর্ণহীন।
৩৫. শ্বাসবায়ুর ব্যাপন যে অংশে ঘটে—
(A) শ্বাসনালী
(B) গ্লটিস
(C) প্রান্তীয় উপক্লোম শাখা
(D) অ্যালভিওলাই
৩৬. Hexoses (৬-কার্বন বিশিষ্ট শর্করা)-এর উদাহরণগুলি হল—
(A) ফ্রুক্টোজ
(B) গ্যালাকটোজ
(C) সুক্রোজ
(D) অ্যারাবিনোজ
৩৭. একটি কোশে, এন্ডোপ্লাজমিক জালিকা কেন্দ্র হিসেবে কাজ করে—
(A) প্রোটিন সংশ্লেষণের
(B) লিপিড সংশ্লেষণের
(C) ATP তৈরির
(D) ক্যালশিয়াম ধারণের
৩৮. মানব হৃৎপিণ্ডের আচ্ছাদনটি গঠিত হয় যে অংশগুলি নিয়ে সেগুলি হল—
(A) ফাইব্রাস পেরিকার্ডিয়াম
(B) ভিসারাল প্লুরা
(C) সেরাস পেরিকার্ডিয়াম
(D) প্যারিটাল প্লুরা
৩৯. একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে স্টেমকোশ পাওয়া যায়—
(A) অস্থিমজ্জায়
(B) কিডনিতে
(C) হৃৎপিণ্ডে
(D) দাঁতের পাল্পে
৪০. নিম্নলিখিত উক্তিগুলির কোনগুলি ভাজক কলার কোশের ক্ষেত্রে সঠিক নয়?
(A) কোশগুলি পাতলা প্রাচীরযুক্ত ও ঘন সাইটোপ্লাজমযুক্ত।
(B) কোশগুলি ঘনসন্নিবিষ্ট ও স্পষ্ট নিউক্লিয়াসযুক্ত।
(C) কোশগুলিতে কোশগহ্বর থাকে।
(D) কোশগুলি সঞ্চিত খাদ্যে সমৃদ্ধ।
⚛️ PHYSICAL SCIENCE (ভৌত বিজ্ঞান) - Category I (Q. 45 to 55)
৪৫. আলোর কোন ধর্মের জন্য জলের ভিতর থেকে একটি মাছ উপরের দিকে তাকালে, আকাশকে একটি আলোকিত বৃত্তাকার জানালার মতো দেখে?
(A) প্রতিসরণ
(B) বিক্ষেপণ
(C) বিচ্ছুরণ
(D) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
৪৬. নিম্নলিখিত কোনটিতে অণুর সংখ্যা সর্বাধিক?
(A) 1 g He
(B) 1 g \(CH_4\)
(C) 1 g \(N_2\)
(D) 1 g \(NH_3\)
৪৭. কোন যৌগে আয়নীয় এবং সমযোজী উভয় প্রকার বন্ধন রয়েছে?
(A) KH
(B) Na
(C) \(CH_4\)
(D) KCN
৪৮. কোনো ধাতব দণ্ডের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার নীচের কোনটির উপর নির্ভর করে না?
(A) তাপমাত্রার পার্থক্য
(B) দৈর্ঘ্য
(C) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
(D) আপেক্ষিক তাপ
৪৯. 15 cm ফোকাস দৈর্ঘ্যের কোনো অবতল দর্পণের সামনে 20 cm দূরে একটি বস্তু রাখলে, দর্পণটির নির্দিষ্ট দিকে 60 cm দূরে একটি প্রতিবিম্ব গঠিত হয়। উক্ত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হল—
(A) -3
(B) +3
(C) -1.5
(D) -0.6
৫০. নিম্নোক্ত কোন যৌগটি জলের স্থায়ী খরতা সৃষ্টির জন্য দায়ী?
(A) \(Ca(HCO_3)_2\)
(B) KCl
(C) \(Na_2SO_4\)
(D) \(MgSO_4\)
৫১. রোধের শ্রেণি সমবায় সম্পর্কে নীচের কোন বক্তব্যটি সঠিক?
(A) তুল্য রোধ < ক্ষুদ্রতম রোধ
(B) প্রতিটি রোধের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ ভিন্ন হয়।
(C) তুল্য রোধ > সর্বোচ্চ রোধ
(D) মোট ক্ষমতা সর্বনিম্ন হয়।
৫২. কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে, তা হল—
(A) \(C_2H_2\) (অ্যাসিটিলিন)
(B) \(C_2H_4\)
(C) \(C_2H_6\)
(D) \(CH_4\)
৫৩. সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে \(H_2S\) গ্যাস চালনা করলে দ্রবণের রঙ হবে—
(A) লাল
(B) নীল
(C) সবুজ
(D) বেগুনি
৫৪. যদি একটি ইলেকট্রনের স্থিরাবস্থায় ভর m হয়, তবে একটি \(\beta\) (বিটা) কণার স্থিরাবস্থায় ভর কত হবে?
(A) 2m
(B) m
(C) \(\frac{m}{2}\)
(D) এগুলির কোনোটিই নয়
৫৫. নিম্নের কোনটির ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সাথে রোধ হ্রাস পায়?
(A) পরিবাহী
(B) অতিপরিবাহী
(C) অর্ধপরিবাহী
(D) অন্তরক
⚛️ PHYSICAL SCIENCE (ভৌত বিজ্ঞান) - Category II (Q. 56 to 60)
৫৬. আলফা (\(\alpha\)) কণা সম্বন্ধে নীচের কোন বিবৃতিটি/বিবৃতিগুলি সঠিক?
(A) এরা হিলিয়াম নিউক্লিয়াসের সমতুল্য।
(B) এদের ভেদন ক্ষমতা সর্বাধিক।
(C) এরা তড়িৎক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়।
(D) এগুলি আলোর সমগতিতে চলে।
৫৭. নিম্নলিখিত কোন গ্যাসটি/গ্যাসগুলি জলে অত্যন্ত দ্রাব্য হওয়ায় জলের নিম্নঅপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না?
(A) \(NH_3\)
(B) \(H_2S\)
(C) \(O_2\)
(D) \(HCl (g)\)
৫৮. X মৌলের M-কক্ষে ৩টি ইলেকট্রন রয়েছে। তাহলে—
(A) X মৌলের পরমাণু ক্রমাঙ্ক হল 13।
(B) পর্যায়সারণিতে X-এর অবস্থান হল: শ্রেণি-3 এবং পর্যায়-3।
(C) X একটি অধাতব মৌল।
(D) X-এর যোজ্যতা হল 3।
৫৯. 100W, 220V রেটিংয়ের একটি বাতিকে 110V সরবরাহের সাথে যুক্ত করা হল। নীচের কোন বিবৃতিটি/বিবৃতিগুলি সঠিক?
(A) বাতি দ্বারা গৃহীত তড়িৎপ্রবাহ 0.5A।
(B) বাতির দ্বারা ব্যয়িত ক্ষমতা 25W।
(C) বাতিটি তার নির্দিষ্ট উজ্জ্বলতায় ভাস্বর হয়।
(D) বাতির রোধ 484 \(\Omega\)।
৬০. তড়িৎবিশ্লেষণ সংক্রান্ত কোন তথ্যটি/তথ্যগুলি সত্য?
(A) তড়িৎবিশ্লেষ্য থেকে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন সংখ্যা সর্বদাই সমান হয়।
(B) অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ প্রক্রিয়া ঘটে।
(C) যে পাত্রে তড়িৎবিশ্লেষণ করা হয়, তাকে ভোল্টমিটার বলে।
(D) তড়িৎবিশ্লেষ্য থেকে উৎপন্ন আয়নগুলি তড়িৎ পরিবহণের জন্য দায়ী।
🇬🇧 ENGLISH (Q. 61 to 75)
61. Choose the antonym of the word 'EXPAND':
(A) Increase
(B) Spread
(C) Contract
(D) Grow
62. Choose the correct passive voice: "He opened the window."
(A) Let the window be opened
(B) The window will be opened by him
(C) The window had opened
(D) The window was opened by him
63. Choose the correct spelling:
(A) Occurence
(B) Occurrence
(C) Ocurrence
(D) Ocurrance
64. Choose the correct modal: "You ______ obey the rules of the hospital."
(A) may
(B) might
(C) must
(D) can
65. Choose the correct question tag: "They have finished their work, ______?"
(A) have they
(B) don't they
(C) didn't they
(D) haven't they
66. Choose the correct synonym of the word 'METICULOUS':
(A) Careless
(B) Careful
(C) Rough
(D) Lazy
67. Choose the correct sentence:
(A) She is senior to me.
(B) She is senior than me.
(C) She is senior from me.
(D) She is senior over me.
68. Choose the correct word to fill in the blank: "Every ______ has a silver lining."
(A) cloud
(B) curtain
(C) coat
(D) cover
69. Choose the correct indirect narration: The teacher said, "Students, finish your work today".
(A) The teacher told the students to finish your work today
(B) The teacher told the students to finish their work that day
(C) The teacher told the students to finished their work this day
(D) The teacher told the students to finish their work the following day
70. Choose the correct degree to fill in the blank: "This is the ______ difficult question in the paper."
(A) more
(B) most
(C) much
(D) many
71. Choose the correct collective noun: "A ______ of sheep was grazing in the field."
(A) school
(B) pack
(C) swarm
(D) flock
72. Choose the correct gender form: The feminine of 'nephew' is—
(A) nun
(B) she-nephew
(C) niece
(D) nice
73. Choose the meaning of the idiom: "To hit the nail on the head"
(A) To miss the point
(B) To say something exactly right
(C) To make a mistake
(D) To work hard
74. Choose the correct part of speech of the word 'carefully':
(A) Adverb
(B) Verb
(C) Adjective
(D) Noun
75. Choose the correct preposition: "I am looking forward ______ meeting you."
(A) for
(B) at
(C) on
(D) to
📐 MATHEMATICS (গণিত) - Category I (Q. 76 to 85)
৭৬. \(\sqrt{x+y+z+2\sqrt{yz+zx+xy}}\) এর সরলীকৃত মান হয়—
(A) \(\sqrt{x+y+z}\)
(B) \(\sqrt{x}+\sqrt{y}+\sqrt{z}\)
(C) \(\sqrt{x+y}+\sqrt{z}\)
(D) \(\sqrt{x}+\sqrt{y+z}\)
৭৭. যেকোনো ত্রিভুজের তিনটি শীর্ষ দিয়ে—
(A) সর্বদা একটি অনন্য বৃত্ত অঙ্কন সম্ভব
(B) কখনোই বৃত্ত অঙ্কন সম্ভব নয়
(C) কখনো কখনো বৃত্ত অঙ্কন সম্ভব
(D) অসংখ্য বৃত্ত অঙ্কন সম্ভব
৭৮. যদি x, y, z টাকা যথাক্রমে a, b এবং c সময়ের জন্য নিয়োজিত হয়ে থাকে, তবে মোট লাভ যে অনুপাতে বণ্টিত হবে, তা হল—
(A) xa : yb : zc
(B) \(a^2x : b^2y : c^2z\)
(C) \(\frac{x}{a} : \frac{y}{b} : \frac{z}{c}\)
(D) \(\frac{a}{x} : \frac{b}{y} : \frac{c}{z}\)
৭৯. যদি \(\sin\theta + \cos\phi = 2\), যেখানে \(0 \le \theta, \phi \le \frac{\pi}{2}\), তবে \(\cos\theta + \sin\phi\)-এর মান হয়—
(A) 1 (\(\theta = 90^\circ, \phi = 0^\circ\))
(B) 2
(C) \(\frac{1}{\sqrt{2}}\)
(D) 0
৮০. যদি \(a+b+c=0\) এবং \(\frac{a^3+b^3}{abc} = \frac{b^3+c^3}{bca} = \frac{c^3+a^3}{cab} = \lambda\) হয়, তবে \(\lambda\)-এর মান হয়—
(A) \(\frac{1}{2}\)
(B) 1
(C) 3
(D) 2
৮১. যদি 16, 15, 17, 15, 17, 16, 15, M, 19, 17, 14 তথ্যগুলির সংখ্যাগুরু মান (Mode) 15 হয়, তবে M-এর মান হয়—
(A) 19
(B) 17
(C) 15
(D) 16
৮২. \(3x^2 - px + 3 = 0\) দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হবে যদি— (\(D > 0\))
(A) \(p < -3\)
(B) \(p > 6\) অথবা \(p < -6\)
(C) \(p > 3\)
(D) \(-6 < p < 6\)
৮৩. P টাকার ওপর R% বার্ষিক সুদের হারে 2 বছরের সরলসুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর হয়—
(A) \(\frac{PR^2}{(100)^2}\)
(B) \(\frac{PR}{100}\)
(C) \(\frac{2PR}{100}\)
(D) \(\left(\frac{PR}{100}\right)^2\)
৮৪. যদি O হল \(\triangle ABC\)-এর পরিকেন্দ্র এবং \(\angle OAB = 50^\circ\) হয়, তবে \(\angle ACB\)-এর মান হয়—
(A) \(80^\circ\)
(B) \(40^\circ\)
(C) \(60^\circ\)
(D) \(30^\circ\)
৮৫. একটি বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অন্তর \(35\text{ cm}^2\)। বৃত্তটির ক্ষেত্রফল হয়—
(A) \(70\text{ cm}^2\)
(B) \(55\text{ cm}^2\) (প্রদত্ত অপশন C: \(55\text{ cm}^2\))
(C) \(55\text{ cm}^2\)
(D) \(60\text{ cm}^2\)
🌍 GENERAL KNOWLEDGE (সাধারণ জ্ঞান) - (Q. 86 to 95)
৮৬. স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন?
(A) ড. রাজেন্দ্র প্রসাদ
(B) ড. প্রতাপচন্দ্র চন্দ্র
(C) মৌলানা আবুল কালাম আজাদ
(D) ড. ত্রিগুণা সেন
৮৭. ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন?
(A) ঝুলন গোস্বামী
(B) স্মৃতি মান্ধানা
(C) রীচা ঘোষ
(D) হরমনপ্রীত কৌর
৮৮. নিম্নলিখিত ছায়াছবিগুলির মধ্যে কোনটি সত্যজিৎ রায় পরিচালনা করেছিলেন?
(A) মহানগর
(B) মহামিলন
(C) মহানায়ক
(D) মহাশ্বেতা
৮৯. সুন্দরবন বদ্বীপের পশ্চিম সীমানা নির্ধারণ করেছে কোন নদী?
(A) দামোদর
(B) হুগলি
(C) তিস্তা
(D) শিলাবতী
৯০. একজন সুস্থ মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা হল—
(A) \(35^\circ\text{C}\)
(B) \(36^\circ\text{C}\)
(C) \(37^\circ\text{C}\)
(D) \(38^\circ\text{C}\)
৯১. জাপানের মুদ্রার নাম কী?
(A) ডলার
(B) ডং
(C) রিংগিট
(D) ইয়েন
৯২. বুকার পুরস্কার প্রতি বছর কোন ভাষায় রচিত উপন্যাসের জন্য প্রদান করা হয়?
(A) যেকোনো ইউরোপীয় ভাষায়
(B) জাতিসংঘের যেকোনো সরকারি ভাষায়
(C) ফরাসি ভাষায়
(D) ইংরেজি ভাষায়
৯৩. ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
(A) 2:3
(B) 3:2
(C) 4:3
(D) 5:3
৯৪. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
(A) ভিটামিন A
(B) ভিটামিন B
(C) ভিটামিন C
(D) ভিটামিন D
৯৫. 'দেবদাস' উপন্যাসটি লিখেছেন—
(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(D) আশাপূর্ণা দেবী
🧩 LOGICAL REASONING (লজিক্যাল রিজনিং) - (Q. 96 to 100)
৯৬. বিষম/বেমানান শব্দটি বেছে নিন (Choose the odd one):
(A) চড়ুই (Sparrow)
(B) কাক (Crow)
(C) ইগল (Eagle)
(D) পেঙ্গুইন (Penguin - উড়তে অক্ষম)
৯৭. যদি ৬ জন নার্স ১ দিনে ৩০টি ক্ষতস্থান ব্যান্ডেজ (Dress) করতে পারেন, তবে একই সময়ে ৭৫টি ক্ষতস্থান ব্যান্ডেজ করতে কতজন নার্স প্রয়োজন?
(A) 12
(B) 13
(C) 15
(D) 18
৯৮. যদি CAT = 24 এবং DOG = 26 হয়, তবে BAT = ?
(A) 21
(B) 23 (2 + 1 + 20 = 23)
(C) 22
(D) 25
৯৯. ধারাটির শূন্যস্থানে সঠিক সংখ্যাটি কী হবে? (2, 6, 12, 20, 30, ____)
(A) 18
(B) 24
(C) 42 (+4, +6, +8, +10, +12)
(D) 36
১০০. প্রদত্ত চিত্রে মোট কতগুলি বর্গক্ষেত্র (Square) রয়েছে?
(A) 12
(B) 16
(C) 9
(D) 14
📢 বন্ধুদের সাথে শেয়ার করুন!
আপনার এই পোস্টটি ভালো লাগলে বা উপকারে আসলে, আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ANM/GNM পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন।