Type Here to Get Search Results !

WBPSC Clerkship Examination

WBPSC Clerkship Examination Details & Syllabus

Know About WBPSC Clerkship Examination

পশ্চিমবঙ্গ ক্লার্কশিপ পরীক্ষার সম্পূর্ণ বিবরণ, যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া ও সিলেবাস

📌 পরিচিতি: পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির মধ্যে WBPSC Clerkship Examination অন্যতম। এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে বিভিন্ন সরকারি অফিসে ক্লার্ক (গ্রুপ-সি) হিসেবে নিয়োগ দেওয়া হলেও, পদোন্নতির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (গ্রুপ-এ) পর্যন্ত পৌঁছানোর চমৎকার সুযোগ রয়েছে।

📌 পরীক্ষার বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা

🏢 মূল তথ্যাবলী:

  • পরীক্ষার নাম: WBPSC Clerkship Examination
  • আয়োজক সংস্থা: West Bengal Public Service Commission (WBPSC)
  • পরীক্ষার প্রশ্নের মান: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক মানের (10th Standard)।
  • প্রশ্নের ভাষা: বাংলা ও ইংরেজি।

🎓 প্রয়োজনীয় যোগ্যতা & বয়সসীমা:

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক পাস (10th Standard)।
  • কম্পিউটার ও টাইপিং দক্ষতা: কম্পিউটারে সাধারণ জ্ঞান থাকতে হবে। প্রতি মিনিটে অন্তত ২০টি ইংরেজি শব্দ (20 wpm) অথবা ১০টি বাংলা শব্দ (10 wpm) টাইপ করার দক্ষতা থাকা আবশ্যিক।
  • ভাষাগত দক্ষতা: প্রার্থীকে বাংলায় লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে।
  • বয়সসীমা: নূন্যতম ১৮ থেকে ৪০ বছর। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত বিভাগের (SC/ST/OBC ইত্যাদি) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন।

📝 আবেদন পদ্ধতি (OTR Process)

🌐 Step-by-Step অনলাইন আবেদন:

  • প্রথমবার PSC পরীক্ষা প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে (http://wbpsc.gov.in) গিয়ে 'One Time Registration' (OTR) করতে হবে। (যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তাদের নতুন করে প্রয়োজন নেই)।
  • OTR প্রক্রিয়া: মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং বাবা-মায়ের নাম নথিভুক্ত করলে মোবাইলে OTP আসবে। OTP ভেরিফাই হলে একটি Enrollment Number ও Password তৈরি হবে।
  • ফর্ম ফিলাপ:
    • ওয়েবসাইটের Home Page থেকে 'Advertisement with Registration' অপশনে গিয়ে নির্দিষ্ট বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।
    • Enrollment Number ও Password দিয়ে লগইন করার পর Personal Details ও Address ফিলাপ করুন।
    • স্ক্যান করা ছবি (20KB - 100KB) এবং স্বাক্ষর (10KB - 50KB) আপলোড করুন।
    • সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নিইয়ে 'Save & Proceed' চাপুন (ভুল থাকলে 'Edit Your Data' দিয়ে সংশোধন করুন)।
  • সবশেষে নির্দিষ্ট আবেদনের ফি (Application Fees) প্রদান করে সফলভাবে Form Submit করুন এবং প্রিন্ট আউট কপি সংরক্ষণ করুন।

⚙️ পরীক্ষার বিভিন্ন ধাপ

ধাপ (Stage) পরীক্ষার ধরন নম্বর / ক্রেডিট সময়সীমা
Part - I Preliminary Exam (Objective MCQ) ১০০ নম্বর (১০০টি প্রশ্ন) ৯০ মিনিট
Part - II Main Exam (Conventional Written) ১০০ নম্বর (ডেসক্রিপ্টিভ) ৬০ মিনিট
Part - III Computer Typing Test কোয়ালিফাইং প্রকৃতির নির্ধারিত টেস্ট সময়

💡 নেগেটিভ মার্কিং নির্দেশাবলী:

  • প্রিলিমিনারি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে।
  • প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মেইন (Part-II) পরীক্ষায় বসতে পারবেন।

📚 বিষয়ভিত্তিক সম্পূর্ণ সিলেবাস

📝 Part-I: Preliminary Exam Syllabus (100 Marks MCQ)

১. English (৩০টি প্রশ্ন | ৩০ Marks):
  • Vocabulary (শব্দভান্ডার)
  • Grammar (ব্যাকরণ) & Sentence Structure (বাক্য গঠন)
  • Synonyms (সমার্থক শব্দ) & Antonyms (বিপরীত শব্দ)
  • Correct Usage of Words (শব্দের সঠিক ব্যবহার)
২. Arithmetic / পাটিগণিত (৩০টি প্রশ্ন | ৩০ Marks):
  • বিভাজ্যতা, ভগ্নাংশ, দশমিক ও সরলীকরণ
  • লসাগু (LCM) ও গসাগু (HCF)
  • অনুপাত-সমানুপাত, অংশীদারিত্ব কারবার ও গড়
  • শতকরা, সরল সুদ, লাভ ও ক্ষতি
  • সময় ও দূরত্ব, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র
৩. General Studies (৪০টি প্রশ্ন | ৪০ Marks):
  • দৈনন্দিন জীবনের বিজ্ঞান (General Science)
  • Current Affairs (সাম্প্রতিক ঘটনাবলী)
  • ভারতের ইতিহাস ও ভারতের ভূগোল

✍️ Part-II: Main Exam Syllabus (100 Marks Descriptive)

Group - A: English (৫০ Marks)
  • Drafting of a Report (পয়েন্টস দেওয়া থাকবে)
  • Condensing of a Prose Passage (Summary / Precis Writing)
  • Translation from Bengali/Hindi/Urdu/Nepali/Santhali into English
Group - B: regional Language (৫০ Marks)

(বাংলা / হিন্দি / উর্দু / নেপালি / সাঁওতালি — প্রার্থীর নির্বাচিত ভাষা)

  • Drafting of a Report (প্রতিবেদন রচনা)
  • Condensing of a Prose Passage (সারসংক্ষেপ / প্রেসি রাইটিং)
  • Translation from English into Bengali/Hindi/Urdu/Nepali/Santhali

💼 পোস্টিং, বেতন কাঠামো & মেধা তালিকা

🏢 পোস্টিংয়ের ক্ষেত্রসমূহ:

  • Secretariat Departments (মহাকরণ/সচিবালয়)
  • Directorates (বিভিন্ন রাজ্য ডিরেক্টরেট)
  • Regional Offices (জেলা অফিসসমূহ বা কলকাতার আঞ্চলিক দপ্তর)

💰 বেতন কাঠামো (ROPA 2019 Pay Level 6):

  • পে স্কেল: ₹22,700/– থেকে ₹58,500/–
  • অতিরিক্ত ভাতা: সরকারি নিয়ম অনুযায়ী House Rent Allowance (HRA), Dearness Allowance (DA) ও Medical Allowance প্রদান করা হবে।
  • শুরুর আনুমানিক বেতন: ইন-হ্যান্ড বেতন Basic Pay (₹22,700) + প্রযোজ্য ভাতা যুক্ত করে দেওয়া হবে।

🏆 চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া (Final Selection):

Preliminary এবং Main Exams-এ প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা (Panel) তৈরি করে WBPSC-এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর পর সফল প্রার্থীদের Police Verification ও Medical Examination-এর মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে নিয়োগ পত্র প্রদান করা হয়।

📌 স্টাডি মেটেরিয়াল ও আপডেট

নিয়মিত সরকারি চাকরির আপডেট, গাইডলাইন ও স্টাডি মেটেরিয়ালের জন্য আমাদের সাথে থাকুন।

👉 Thank You & Visit English Sahayak Again