Type Here to Get Search Results !

Gramin Dak Sevok (GDS)

মাধ্যমিক পাশে পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ

মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়

পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য

📌 সংক্ষেপে: ভারতীয় ডাক বিভাগে মাধ্যমিক পাসে প্রতি বছর বিপুল সংখ্যক গ্রামীণ ডাক সেবক (GDS) পদে কর্মী নিয়োগ করা হয়। পরীক্ষা ছাড়াই সরাসরি মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে এই চাকরি পাওয়া সম্ভব।

📌 নিয়োগ সংক্রান্ত বিবরণ

🏢 রিক্রুটমেন্ট বোর্ড:

  • ভারতীয় ডাক বিভাগ (India Post)

⌛ বয়সসীমা:

  • ১৮ থেকে ৪০ বছর।
  • সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

🎓 প্রয়োজনীয় যোগ্যতা

📚 শিক্ষাগত যোগ্যতা:

  • অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (10th) বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • মাধ্যমিক স্তরে স্থানীয় ভাষা (Local Language) একটি বিষয় হিসেবে পড়া থাকতে হবে।

💻 অন্যান্য যোগ্যতা:

  • কম্পিউটারে প্রাথমিক জ্ঞান থাকতে হবে (সর্বনিম্ন ৬ মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট প্রয়োজনীয়)।
  • সাইকেল চালানো জানতে হবে।

💼 পদ ও কাজের দায়িত্ব

📋 বিভিন্ন পদের দায়িত্বসমূহ:

✯ ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM):

পোস্ট অফিসের বিভিন্ন অফিশিয়াল কাজকর্মের পাশাপাশি বিভিন্ন স্কিমে সাধারণ গ্রাহকের অ্যাকাউন্ট খোলা, টাকা লেনদেন এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের (IPPB) কাজ পরিচালনা করা। প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ ঘণ্টা কাজ করতে হয়।

✯ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM):

পোস্ট অফিস থেকে চিঠি ও ডাক সংগ্রহ করে নির্দিষ্ট গ্রামে বিলি করা, পোস্ট অফিসের বিভিন্ন সরকারি স্কিম সাধারণ মানুষের কাছে প্রচার করা এবং প্রয়োজনমতো BPM-কে কাজে সহায়তা করা।

✯ ডাক সেবক (Dak Sevak):

সাব-অফিস (SO) থেকে ব্রাঞ্চ অফিসে (BO) ডাক আদান-প্রদান করা, রেলওয়ে মেইল সার্ভিস (RMS) অফিসে কাজ করা এবং মেল ব্যাগের রসিদ ও ট্রান্সশিপমেন্ট পরিচালনা করা।

💰 বেতন ও প্রমোশনের সুযোগ

পদের নাম মাসিক বেতনের স্কেল
ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) ১২,০০০ টাকা – ২৯,৩৮০ টাকা
অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) ১০,০০০ টাকা – ২৪,৪৭০ টাকা
ডাক সেবক (Dak Sevak) ১০,০০০ টাকা – ২৪,৪৭০ টাকা

📈 GDS প্রমোশনের সুযোগ:

  • ডিপার্টমেন্টাল পরীক্ষায় পাস করে MTS, Mail Guard এবং Postman পদে প্রমোশন পাওয়া সম্ভব।
  • GDS থেকে MTS: সর্বনিম্ন ২ বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
  • GDS থেকে Mail Guard / Postman: সর্বনিম্ন ৪ বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

📝 নির্বাচন ও আবেদন প্রক্রিয়া

⚙️ নির্বাচন প্রক্রিয়া:

  • মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কম্পিউটারাইজড মেধা তালিকা (Merit List) তৈরি করা হয়। (কোনো লিখিত পরীক্ষা নেই)
  • তালিকাভুক্ত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়।
  • এরপর ৩ থেকে ৭ দিনের ট্রেনিং দেওয়া হয় (ট্রেনিং চলাকালীন বেতন প্রযোজ্য নয়)।
  • ট্রেনিং সফলভাবে সম্পন্ন হলে সরাসরি Appointment Letter প্রদান করা হয়।

🌐 আবেদন প্রক্রিয়া & অফিশিয়াল লিংক:

  • নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অনলাইনে ডাক বিভাগের অফিশিয়াল পোর্টালে গিয়ে আবেদন জমা দিতে হবে।
  • অফিশিয়াল ওয়েবসাইট: https://indiapostgdsonline.gov.in/

📌 আমাদের সাথে যুক্ত থাকুন

নিয়মিত সরকারি চাকরির আপডেট, গাইডলাইন ও স্টাডি মেটেরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

👉 Thank You & Visit English Sahayak